৭ মে, ২০২৪
মান্দার আগুন
মান্দার আগুন
কালো খাতার পাতার উপরে প্রলয় ঝড়, সেখানে যে বনান্ত, আমায় ডাকে, ছাইভস্ম আমায় ডাকে।

         সময়সীমা লঙ্ঘন হয়ে যায়।

জেলায় জেলায় ছড়িয়ে পড়ে মান্দার আগুন, কচুরিপানার ফুলের থেকে উড়ে যায় দরদ, 
মস্তকাভরণ আকাশ ছুঁয়ে ফেলে, হাল ছুঁয়ে ফেলে কৃষক,
অনুষঙ্গ সব ঝরা পাতার সাথে মিশে থাকে সড়কের একপাশে, নিরবধি চিল জেগে থাকে বুকে নিয়ে চরাঞ্চল।।

এখনও কোনও মন্তব্য নেই

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না।