২৮ সেপ্টেম্বর, ২০২৪
ছবি আঁকার স্কুল

পাড়ার প্রাইমারি স্কুলে
ছুটির দিনে ছবি আঁকা শেখায় নবকাকা
ছুটির দিনে ছবি আঁকা শেখায় নবকাকা
সবাই ছেলে মেয়েকে
আঁকা,কম্পিউটার, গান,নাচ,তবলা,ক্যারাটে
পন্ডিত করতে চায়
ছত্রাক রঙের সারি সারি
হরেক রকমের পাঠশালা
আঁকা,কম্পিউটার, গান,নাচ,তবলা,ক্যারাটে
পন্ডিত করতে চায়
ছত্রাক রঙের সারি সারি
হরেক রকমের পাঠশালা
কেউ কেউ বড়ো বড়ো বাড়ি আঁকে
কেউ আঁকে প্রকৃতির খেয়াল
কেউ আঁকে প্রকৃতির খেয়াল
খিদে পেটে নিয়ে ছবি আঁকতে আসে রবি মুর্মু
ক্যানভাসে মুর্মু থালা ভর্তি গরম ভাত আঁকে
খিদে কমে আসে রবির
খিদে কমে আসে রবির
আরো আরো বড়ো বড়ো থালা ভর্তি খাবারের ছবি
উঠে আসে মুর্মুর ক্যানভাসে
উঠে আসে মুর্মুর ক্যানভাসে
আর ক্রমশ খিদে কমে যায়
তিলপাড়া গ্রামের।
তিলপাড়া গ্রামের।
সংশ্লিষ্ট পোস্ট

ওয়াহিদার হোসেন
ওয়াহিদার হোসেনের দুটি কবিতা
আগুন জ্বালানোর মতো বিস্ময় নিয়ে তোমাকে দেখি তারপর দৃশ্যান্তরে ক্রমে হাত পা
কবিতা১৪ অক্টোবর, ২০২৬

নাফিসা মিদ্যা
জন্ম দাগ
তোমাকে ভীষণ হিংসে হয় হ্যাঁ হ্যাঁ তোমাকেই তুমি অবাক হবে ভাববে গোত্র পরিচয়হীন একটা রাস্তার শিশুকে আবার হিংসে
কবিতা১৪ অক্টোবর, ২০২৬

শৌভিক দত্ত
শৌভিক দত্তের তিনটি কবিতা
যখন বাকস্মৃতি নেই প্রতিমা আলোয় তোমার উজ্জ্বলতা পাঠাগার হয়ে ভেসে আছে সালোক সংশ্লেষের শেষে বন্ধু দাঁড়িয়েছে কোথাও চিরহরিৎ পাঠশালায় ফুটফুটে শিশুরা এসেছে, আর ক্ষমাকষ্টে তুমি
কবিতা১৪ অক্টোবর, ২০২৬
এখনও কোনও মন্তব্য নেই
আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না।