১ অক্টোবর, ২০২৪
বাতাসের স্পর্শে
বাতাসের স্পর্শে

এসো

ছুঁয়ে যাও

জল হয়ে দাগ হয়ে

 

আমার যা কিছু

আমার

কোলাহল আর শীত পোশাকের

রাক্ষসজন্মের আর শালিকের 

 

হাওয়ায় হাওয়ায়

ধুলো হোক

সে চেনা বালিশ আর রাতেদের গান

তুলো হোক

 

মাটির গন্ধ মেখে

রস হয়ে

ধুলো হয়ে

জল হয়ে 

দাগ হয়ে

 

হাওয়ায় হাওয়ায়

১টি মন্তব্য

  1. শুভ
    বাহ!

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না।