
এখন কি ফিরে যাব? কোর্ট মোড় পর্যন্ত এসেছি
এদিকে আজ রবিবার, পাখি নেই
দীনবন্ধুতে নাটক আছে কিনা খতিয়ে দেখা হল না
বঙ্গলক্ষ্মীতে যাব নাকি হেঁটে হেঁটে
আহা এই ভুল যদি আরেকটু বেলার দিকে হতো
আমি যেতাম আলু চৌধুরী মোড়ে
দাস হোটেলের প্রৌঢ়া আমায় জিগেস করেছিলেন―
'তোমার বন্ধু চলে গ্যাছে?'
আমাদের জীবন সাযুজ্যহীন নষ্ট কিছু কিনা
তা যেন ধরা না-পড়ে, ঐভাবে উত্তর দিয়েছিলাম
আজ আরেকবার,
দাস হোটেলে অল্প বসে
চলে যেতাম সুদূর ভুবনেশ্বরীপুরে
এই ভুল যদি আরেকটু বেলার দিকে হতো...
সংশ্লিষ্ট পোস্ট

ওয়াহিদার হোসেনের দুটি কবিতা
আগুন জ্বালানোর মতো বিস্ময় নিয়ে তোমাকে দেখি তারপর দৃশ্যান্তরে ক্রমে হাত পা

জন্ম দাগ
তোমাকে ভীষণ হিংসে হয় হ্যাঁ হ্যাঁ তোমাকেই তুমি অবাক হবে ভাববে গোত্র পরিচয়হীন একটা রাস্তার শিশুকে আবার হিংসে

শৌভিক দত্তের তিনটি কবিতা
যখন বাকস্মৃতি নেই প্রতিমা আলোয় তোমার উজ্জ্বলতা পাঠাগার হয়ে ভেসে আছে সালোক সংশ্লেষের শেষে বন্ধু দাঁড়িয়েছে কোথাও চিরহরিৎ পাঠশালায় ফুটফুটে শিশুরা এসেছে, আর ক্ষমাকষ্টে তুমি
এখনও কোনও মন্তব্য নেই
আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না।