২ ডিসেম্বর, ২০২৫
আমিত্বহীন মানব
আমিত্বহীন মানব

বহু বছর পর এসেছি পৃথিবীতে,

দেখা হয়নি কিছু-

ডাইনোসর লুপ্ত হয়েছে;মনুষ্যত্বও!

লুণ্ঠন হয়েছে রক্ত;বন্যা এসেছে মায়ের অশ্রু নিয়ে

পূর্ণ হয়েছে পাতার পর পাতা--যাকে ইতিহাস বলে। 

ইতিহাস হয়েছে অনেক

সেখানে খুঁজে পাইনি আমাকে!

 

পৃথিবী বেঁচে আছে এখনও 

সামান্য জীবন নিয়ে,

উদ্ভিদ শাসক ছিল

মানুষ এলো;বছরের পর বছর 

আসছে এখনো,আমিও এসেছি---

কিন্তু! 

দেওয়া হয়নি কিছুই!

মিথ্যা এ জীবন,আমিত্বহীন মানব!

ইতিহাস লেখা হবে;সেখানে পাবে না আমাকে!

 

পৃথিবী হারিয়ে যাচ্ছে এখান থেকেই

আগ্রাসী আধুনিকায়ন ;

বৃথা কৌশল ক্ষণিকের তরে

বেশি দেরি নেই আর! 

আলোর মাঝে আঁধারের খবর!

চিকচিক করে শুকনো হৃদয়;কাতর জীবন-

স্বার্থে ফাঁসছি!মানবহীন মানুষের ভিড়ে,

যেখানে চাইছো তোমরা আমার 

সেখানে পাবেনা আমাকে?

 

বহুকাল পর পৃথিবীকে নিয়েছি

দেওয়া হয়নি কিছুই!

এখনও কোনও মন্তব্য নেই

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না।