
অমীমাংসিত
কারা যেন ফিরে যেতে চাইছিল
ড্রোন আরও উঁচুতে উঠে যাচ্ছে
শরীর এত ছোট মনে হচ্ছে
তবু যতটা সময়, চোখ নিতে পারে
আমার শার্টের রং
আয়তের বিন্দু খানেক
দেখি, দেখি শেষ বিন্দুটি মাত্রই
অতএব যারা ফিরে যেতে চাইছিল
অমীমাংসিত
টুকরো
অমীমাংসিত পরিকল্পনার ক্ষেত্রফলে ছিল
যতটা কুয়াশা দাবি করেছিল মুহূর্তের সূক্ষ্ম
এতটা জীবন মাপে মাপ কোথায়
ভাগশেষ থেকে অন্য অঙ্ক
যে বিন্দুটি বাকি দীর্ঘের থেকে বিচ্যুত,
ক্রমেই ভেঙে যাচ্ছে আয়ু বরাবর
সংশ্লিষ্ট পোস্ট

ওয়াহিদার হোসেনের দুটি কবিতা
আগুন জ্বালানোর মতো বিস্ময় নিয়ে তোমাকে দেখি তারপর দৃশ্যান্তরে ক্রমে হাত পা

জন্ম দাগ
তোমাকে ভীষণ হিংসে হয় হ্যাঁ হ্যাঁ তোমাকেই তুমি অবাক হবে ভাববে গোত্র পরিচয়হীন একটা রাস্তার শিশুকে আবার হিংসে

শৌভিক দত্তের তিনটি কবিতা
যখন বাকস্মৃতি নেই প্রতিমা আলোয় তোমার উজ্জ্বলতা পাঠাগার হয়ে ভেসে আছে সালোক সংশ্লেষের শেষে বন্ধু দাঁড়িয়েছে কোথাও চিরহরিৎ পাঠশালায় ফুটফুটে শিশুরা এসেছে, আর ক্ষমাকষ্টে তুমি
এখনও কোনও মন্তব্য নেই
আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না।