
সীমানা পাঠক্রম
প্রশ্ন উত্তর সব ঝ'রে গেলে
ফাঁকা ফাঁকা স্কুল
নো ম্যানস ল্যাণ্ডের গাছ
শীত বসন্তের বিএসএফ
কি যেন পাচার হবে নির্ধারিত আলোয়
গুলি ছুটবে দ্রুত আর স্কুল হওলে হওলে
ধরা পড়ার পথে পথে ছড়ানো লুজ শিট
গাছের তুফানি ক্লাসে কে পড়ুয়া কে মাস্টার
মার্জিন লাইন ধ'রে দেবাঞ্জনের বাইক
ভাস্বতীর কেঁপে ওঠা লিখিত পরদেশে
সিলেবাস ছাত্রাবাস ঝ'রে গেলে
ঘন্টা আর বাজছে না
একটি নো ম্যানস ল্যাণ্ড আরও একটি
আর বোর্ড ডাস্টার সীমান্তের নিস্পত্র প্রহরী
****************
কাবাড়িওয়ালার পাল্লা
শুরু হয়
যে যা যেমন আলো
পর্দার সরণ অবিস্মরণ খোলা
চলে যাও তোমার নকাব তুমি
কাঠ প্লাই ও স্লাইডিং যাও
একটি নিখুঁত ব্রেক খাদের কানায়
মরা হয় তারপর মড়া
যথা অযথা কৌমুদী ব্যাকরণ
কাবাড়িওয়ালার পাল্লা বানান ছাড়াই
চুরি করছে হাসছে অভিশ্রুতিতে
সবই বাড়িতে থাকে বাড়িটিও
বাটখারা ওজনদাঁড়ি যায়
শুরু হয় খুঁটে খাওয়া ছাদ ছাত
পায়রারা উড়ে আসে বানান ও শস্যদানায়
আলোরা স্লাইড করে
মরে যায় চুপচাপ যে যা যেমন
***************
সংশ্লিষ্ট পোস্ট

ওয়াহিদার হোসেনের দুটি কবিতা
আগুন জ্বালানোর মতো বিস্ময় নিয়ে তোমাকে দেখি তারপর দৃশ্যান্তরে ক্রমে হাত পা

জন্ম দাগ
তোমাকে ভীষণ হিংসে হয় হ্যাঁ হ্যাঁ তোমাকেই তুমি অবাক হবে ভাববে গোত্র পরিচয়হীন একটা রাস্তার শিশুকে আবার হিংসে

শৌভিক দত্তের তিনটি কবিতা
যখন বাকস্মৃতি নেই প্রতিমা আলোয় তোমার উজ্জ্বলতা পাঠাগার হয়ে ভেসে আছে সালোক সংশ্লেষের শেষে বন্ধু দাঁড়িয়েছে কোথাও চিরহরিৎ পাঠশালায় ফুটফুটে শিশুরা এসেছে, আর ক্ষমাকষ্টে তুমি
এখনও কোনও মন্তব্য নেই
আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না।