১১ অক্টোবর, ২০২৬
ক্ষয়
ক্ষয়
মাটি ক্ষয়ে যায়
    শরীর হয়ে 
খসে পড়ে 
তেজপাতা গাছেদের ছাল 

 মনে দাগ কেটে গেছে 
মায়া
যে টুকু জন্মদাগের ...

শরীরে একটাও জন্মদাগ নেই
ক্ষয় হতে হতে প্রান্তে এসে দাঁড়িয়েছে তিস্তা

সব থেকে কাছের জন্মদাগ 
তিস্তা মাটির ক্ষয় ...

 

 

এখনও কোনও মন্তব্য নেই

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না।