১১ অক্টোবর, ২০২৬
আত্মপ্রজ্ঞার প্রহর

আমাদের জীবন রাস্তায় সারি বাঁধা লাইটপোস্টের মতন—কখনো বোধগম্যতার আলোকে উদ্ভাসিত সুস্পষ্ট জীবনপথ, আবার কখনো দুই আলোর মধ্যবর্তী এক অনিশ্চিত অন্ধকার; যেখানে পথ হারানোর ভয় আর নিজের অস্তিত্বের মুখোমুখি দাঁড়াবার নীরব স্তব্ধতা।
এই আলো-আঁধারের পর্যাবৃত্তিতে চলমান থাকাই জীবনের আসল দর্শন। প্রতি আবর্তে সঞ্চিত অভিজ্ঞতার অনুরণন আর জিগীষাই হয়ে ওঠে নিজেকে নতুন করে গড়ে তোলার সোপান। দুটি আলোকবৃত্তের অন্তর্বর্তী ধূসর প্রহরেই ঘটে মানুষের আসল রূপান্তর আর আত্মপ্রজ্ঞার প্রজ্বলন।
আলো আর আঁধারের এই নিরন্তর আবর্তনই জীবনের সবচেয়ে ধ্রুব সত্য, যার প্রতি ধাপে উন্মোচিত হয় এক নতুন সত্তা।
সংশ্লিষ্ট পোস্ট

ওয়াহিদার হোসেন
ওয়াহিদার হোসেনের দুটি কবিতা
আগুন জ্বালানোর মতো বিস্ময় নিয়ে তোমাকে দেখি তারপর দৃশ্যান্তরে ক্রমে হাত পা
কবিতা১৪ অক্টোবর, ২০২৬

নাফিসা মিদ্যা
জন্ম দাগ
তোমাকে ভীষণ হিংসে হয় হ্যাঁ হ্যাঁ তোমাকেই তুমি অবাক হবে ভাববে গোত্র পরিচয়হীন একটা রাস্তার শিশুকে আবার হিংসে
কবিতা১৪ অক্টোবর, ২০২৬

শৌভিক দত্ত
শৌভিক দত্তের তিনটি কবিতা
যখন বাকস্মৃতি নেই প্রতিমা আলোয় তোমার উজ্জ্বলতা পাঠাগার হয়ে ভেসে আছে সালোক সংশ্লেষের শেষে বন্ধু দাঁড়িয়েছে কোথাও চিরহরিৎ পাঠশালায় ফুটফুটে শিশুরা এসেছে, আর ক্ষমাকষ্টে তুমি
কবিতা১৪ অক্টোবর, ২০২৬
এখনও কোনও মন্তব্য নেই
আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না।