৭ মে, ২০২৪
দুটি কবিতা

কৈশোর জীবন
কিছু কিছু বিষাদের সাথে
আনন্দও বুক পকেটে রাখি
ব্রহ্মপুত্রের মত একাকী
বিবর্ণ হাওয়ায় সচকিত
সময়ের স্রোতে অপহৃত
কৈশোরে হারিয়ে ফেলা
বান্ধবীর রঙিন শিশি
আজও ভেঙ্গচায় দিবানিশি
আনন্দও বুক পকেটে রাখি
ব্রহ্মপুত্রের মত একাকী
বিবর্ণ হাওয়ায় সচকিত
সময়ের স্রোতে অপহৃত
কৈশোরে হারিয়ে ফেলা
বান্ধবীর রঙিন শিশি
আজও ভেঙ্গচায় দিবানিশি
কিছু মনে পড়ায় এখন
মরিচার আস্তরন
মনস্তাপে শব্দ-দূষন-
ভুলে থাকায় যন্ত্রের গর্জানি;
কৈশোর জীবন
ফিরে যাওয়াতে
এখনও সুযোগসন্ধানী !!
মরিচার আস্তরন
মনস্তাপে শব্দ-দূষন-
ভুলে থাকায় যন্ত্রের গর্জানি;
কৈশোর জীবন
ফিরে যাওয়াতে
এখনও সুযোগসন্ধানী !!
সত্য
এটাই সত্য
অনেকের ভাবনার মত
সময়ের সেলুলয়েড
বিষন্ন ও ব্যথিত-
মনেপড়ার অভিধান
যাবতীয় বিশ্বাসের ঘ্রান
যেমন উপেক্ষা করিনি
তেমনি ডাকতে পারিনি
কেবলই ভাগ্য-দেবতার
ঘিরে দেয়া যোজন অন্ধকার
জানা হয়নি
কিশোর বিহবলতার !
অনেকের ভাবনার মত
সময়ের সেলুলয়েড
বিষন্ন ও ব্যথিত-
মনেপড়ার অভিধান
যাবতীয় বিশ্বাসের ঘ্রান
যেমন উপেক্ষা করিনি
তেমনি ডাকতে পারিনি
কেবলই ভাগ্য-দেবতার
ঘিরে দেয়া যোজন অন্ধকার
জানা হয়নি
কিশোর বিহবলতার !
ভেঙ্গে পড়ার জোছনা
অথবা সৃষ্টির করুনা
উড়িয়ে নেয় হলুদ পত্রালি
অভিজ্ঞতার হাততালি
কাধে রাখে ম্রিয়মান হাত
অসহ্য জীবনে হাসে
জাফরানি-রঙা প্রভাত ।।
অথবা সৃষ্টির করুনা
উড়িয়ে নেয় হলুদ পত্রালি
অভিজ্ঞতার হাততালি
কাধে রাখে ম্রিয়মান হাত
অসহ্য জীবনে হাসে
জাফরানি-রঙা প্রভাত ।।
সংশ্লিষ্ট পোস্ট

ওয়াহিদার হোসেন
ওয়াহিদার হোসেনের দুটি কবিতা
আগুন জ্বালানোর মতো বিস্ময় নিয়ে তোমাকে দেখি তারপর দৃশ্যান্তরে ক্রমে হাত পা
কবিতা১৪ অক্টোবর, ২০২৬

নাফিসা মিদ্যা
জন্ম দাগ
তোমাকে ভীষণ হিংসে হয় হ্যাঁ হ্যাঁ তোমাকেই তুমি অবাক হবে ভাববে গোত্র পরিচয়হীন একটা রাস্তার শিশুকে আবার হিংসে
কবিতা১৪ অক্টোবর, ২০২৬

শৌভিক দত্ত
শৌভিক দত্তের তিনটি কবিতা
যখন বাকস্মৃতি নেই প্রতিমা আলোয় তোমার উজ্জ্বলতা পাঠাগার হয়ে ভেসে আছে সালোক সংশ্লেষের শেষে বন্ধু দাঁড়িয়েছে কোথাও চিরহরিৎ পাঠশালায় ফুটফুটে শিশুরা এসেছে, আর ক্ষমাকষ্টে তুমি
কবিতা১৪ অক্টোবর, ২০২৬
এখনও কোনও মন্তব্য নেই
আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না।