২৬ সেপ্টেম্বর, ২০২৫
বোবা অভিমান
বোবা অভিমান

 

পরিত্যক্ত প্ল্যাটফর্ম,

কান্নাগুলো ঝুলে আছে

খাদের কিনারে ।

বোবা লোকের লণ্ঠনের কাঁচটা

কালি পড়ে আছে

গভীর জোছনায়।

সীতার গণ্ডিটা অদৃশ্য থেকে গেল,

অযথা রামের বিলাপ।

কাঁটার আঁচড় অক্ষত থাক

পড়ে থাকে নিহত গোলাপ।

বিষ্ণুর অবতার যুগে যুগে হয়

রাধা রাধাই থাকে

লক্ষ্মী হয়ে ওঠে না।

খুশির 'পয়লা' টাও 

একলা(১লা) হয়ে যায়;

কখনো ভাগ্যের ফেরে,

কখনো বা কথার ফেরে।

এখনও কোনও মন্তব্য নেই

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না।