
আমি তো বন্ধু নই - কোন বন্ধুর জন্য হাতড়ে বেড়াও
ঘুমঘোরে এপাশ ওপাশ সারারাত গ্রহ থেকে গ্রহান্তরে
বিড়বিড় করে কিসব কথা কও কোন গ্রহের সে ভাষা
তাকে কি খুঁজে পাও গহীন কোণে- আমি তো বন্ধু নই
কীভাবে অন্যমনে ভুলে যাও দৈনন্দিন জীবনে রুটিন
বারবার উঠোন পেরিয়ে কদমতলা হয়ে কোথায় যাও
ফিরতে ফিরতে রাত হয় তোমার চোখ চিকচিক করে
আনচাহা কবিতা ফরফর করে- জমে ওঠে পান্ডুলিপি
মানুষের বন্ধু মানুষ হয় ফেসবুক ভরে ওঠে ফ্রেন্ডলিষ্ট
অবসরে স্ক্রোল করে খুঁজতে থাকো যতসব রিকুয়েষ্ট
সংশ্লিষ্ট পোস্ট

ওয়াহিদার হোসেনের দুটি কবিতা
আগুন জ্বালানোর মতো বিস্ময় নিয়ে তোমাকে দেখি তারপর দৃশ্যান্তরে ক্রমে হাত পা

জন্ম দাগ
তোমাকে ভীষণ হিংসে হয় হ্যাঁ হ্যাঁ তোমাকেই তুমি অবাক হবে ভাববে গোত্র পরিচয়হীন একটা রাস্তার শিশুকে আবার হিংসে

শৌভিক দত্তের তিনটি কবিতা
যখন বাকস্মৃতি নেই প্রতিমা আলোয় তোমার উজ্জ্বলতা পাঠাগার হয়ে ভেসে আছে সালোক সংশ্লেষের শেষে বন্ধু দাঁড়িয়েছে কোথাও চিরহরিৎ পাঠশালায় ফুটফুটে শিশুরা এসেছে, আর ক্ষমাকষ্টে তুমি
এখনও কোনও মন্তব্য নেই
আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না।