২৭ জুলাই, ২০২৬
আত্মমৈথুনিক স্বভাবে

অথচ এই ঘনানো অন্ধকার হয়তোবা থেকে যাবে
রয়েছে তো সুদীর্ঘকাল
ফুল হয়ে হয়তোবা গেলাসের জলে
স্ফূর্তি ও সঙ্গম
বিলাপের বন্দিশ আরবার
রয়েছে তো সুদীর্ঘকাল
ফুল হয়ে হয়তোবা গেলাসের জলে
স্ফূর্তি ও সঙ্গম
বিলাপের বন্দিশ আরবার
জীবন ও মাঠ থেকে তুলে আনা
কিছু বিলাপের বন্দিশ
হৃদয় পেতে শোনো হে
হয়তোবা শুনবে না কেউ
বন্দিশে বিলাপের ঢেউ
কিছু বিলাপের বন্দিশ
হৃদয় পেতে শোনো হে
হয়তোবা শুনবে না কেউ
বন্দিশে বিলাপের ঢেউ
বন্দিশ তবু বেজে ওঠে একাকী আঁধারে
আত্মমৈথুনিক স্বভাবে
আত্মমৈথুনিক স্বভাবে
সংশ্লিষ্ট পোস্ট

ওয়াহিদার হোসেন
ওয়াহিদার হোসেনের দুটি কবিতা
আগুন জ্বালানোর মতো বিস্ময় নিয়ে তোমাকে দেখি তারপর দৃশ্যান্তরে ক্রমে হাত পা
কবিতা১৪ অক্টোবর, ২০২৬

নাফিসা মিদ্যা
জন্ম দাগ
তোমাকে ভীষণ হিংসে হয় হ্যাঁ হ্যাঁ তোমাকেই তুমি অবাক হবে ভাববে গোত্র পরিচয়হীন একটা রাস্তার শিশুকে আবার হিংসে
কবিতা১৪ অক্টোবর, ২০২৬

শৌভিক দত্ত
শৌভিক দত্তের তিনটি কবিতা
যখন বাকস্মৃতি নেই প্রতিমা আলোয় তোমার উজ্জ্বলতা পাঠাগার হয়ে ভেসে আছে সালোক সংশ্লেষের শেষে বন্ধু দাঁড়িয়েছে কোথাও চিরহরিৎ পাঠশালায় ফুটফুটে শিশুরা এসেছে, আর ক্ষমাকষ্টে তুমি
কবিতা১৪ অক্টোবর, ২০২৬
এখনও কোনও মন্তব্য নেই
আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না।