৮ মে, ২০২৫
সম্পাদকীয়
সম্পাদকীয়

আবারও একটা কঠিন সময়ের সন্ধিক্ষণে ভারতবর্ষ। যে তীর্থভূমিতে স্নান করেছে গোটা বিশ্ব, যে তীর্থে বয়ে চলে গঙ্গা-যমুনার করুণা ধারা, যে তীর্থ পৃথিবীকে শিখিয়েছে মানুষের ধর্ম , সেই তীর্থেই একদিন ধর্মের নামেই বয়ে গেল রক্তের ধারা। যদিও এটা প্রথম নয় একদিন এই তীর্থভূমিকেই ধর্মের নামে খন্ডবিখন্ড করে দেওয়া হয়েছিল , চাষ করা হয়েছিল ধর্মের বিষবৃক্ষ। রবীঠাকুর , যিনি তাঁর স্বদেশকে গড়ে তুলতে চেয়েছিলেন শান্তিনিকেতনে, আজ তাঁরই কথা মনে পড়ছে বারবার। রবীন্দ্রনাথের মধ্যে বাস করত একটা গোটা ভারত বর্ষ, আর আমরা সেই ভারতবর্ষের উত্তরসূরি। তাই নবজাতকের রক্তে যে জন গণ মনের সুর ধ্বনিত হয়, সীমন্ত ধুষর হলে, সেই রক্তের দাগেই সময়ের গভীর অন্ধকারে ঘনিয়ে ওঠে সিঁদুরে মেঘ। সেই মেঘ ভাঙা বৃষ্টিতে ধুয়ে যাক পৃথিবী। তারপর কালবৈশাখী শেষে নতুন আলোর উদয়ে এক ঝাঁক বলাকার মতো ভারততীর্থে স্নান সেরে আবারও কালের যাত্রায় রথের রশিতে টান দেবে এই ভারতবর্ষ। সেই প্রত্যয়ে হাতে হাত রেখে একদিন ঠিক পেরিয়ে যাবে এই দুঃসময় ।

 

এখনও কোনও মন্তব্য নেই

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না।

সংশ্লিষ্ট পোস্ট

Bug out of the bag-Expedition of Mt.Jagatsukh
সুরজিৎ ব্যানার্জি

Bug out of the bag-Expedition of Mt.Jagatsukh

August 29, 2022 we drove to the Duhangan Weir Site a.k.a Khanaul and started our trek from there. We met the guide, assistant guide and rest of the support team on the previous day, tested the equipment and discussed the further planning. A ride out of Manali is pompy on the street wind,the long site of mountains with pavements soon turning into gravels as views of the Himalayas are ahead coming to foreview.

গদ্য১৩ অক্টোবর, ২০২৬
প্রকৃতির টান ও শহুরে জীবন
পিয়ালী ভট্টাচার্য

প্রকৃতির টান ও শহুরে জীবন

পথ চলেছে পথের মতো ।পথিক হাঁটছে ,পথেই কি তবে পাবে পথিক দুদন্ড শান্তি।এমনি এক বিকেলে সূদূরের উদ্দেশ্য ভ্রাম্যমাণ পথিক দাঁড়িয়ে দেখে অসীম রহস্যময় অনন্ত বিস্তারিত জলরাশির মধ্যে আলো আঁধারি খেলা।গঙ্গাবক্ষের এমন সৌন্দর্য মুহূর্তের মধ্যে শহুরে জীবনে ক্লান্ত, ক্ষয়িষ্ণু চলমান পথিক কে টেনে নেয় তার কাছে। শেষ বিকেলের আলোয় ঢাকা সূর্যাস্ত, নদীর কলতান, ভাসমান নৌকা,ছায়া নিবিড় সুশীতল স্নিগ্ধ প্রকৃতির রুপ,বিগত অনাগত কত ভাবনার মধ্যে মনকে গ্ৰাস করে।কি চাইলাম ,কি চেয়েছি কোথায় যাচ্ছি মুহূর্তের মধ্যে নিজের মনের মানুষের সন্ধানে খুঁজে ফেরে পথিক।

গদ্য১৩ অক্টোবর, ২০২৬
ল্যাংস্টন হিউজ  (আমেরিকান কবি-লেখক ও সমাজকর্মী)
শঙ্কর ব্রহ্ম

ল্যাংস্টন হিউজ (আমেরিকান কবি-লেখক ও সমাজকর্মী)

ল্যাংস্টন হিউজ লিংকন বিশ্ববিদ্যালয়, পেন্সিল্‌ভেনিয়ায় পড়শুনা করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের হার্লেম রেনেসাঁসের অন্যতম একজন নেতা। তাঁর কর্মকাল ছিল ১৯২৬ সাল থেকে–১৯৬৪ সাল পর্যন্ত।

গদ্য১১ অক্টোবর, ২০২৬