সম্পাদক
সকল পোস্টসমূহ

সম্পাদকীয়
আবারও একটা কঠিন সময়ের সন্ধিক্ষণে ভারতবর্ষ। যে তীর্থভূমিতে স্নান করেছে গোটা বিশ্ব, যে তীর্থে বয়ে চলে গঙ্গা-যমুনার করুণা ধারা, যে তীর্থ পৃথিবীকে শিখিয়েছে মানুষের ধর্ম , সেই তীর্থেই একদিন ধর্মের নামেই বয়ে গেল রক্তের ধারা। যদিও এটা প্রথম নয় একদিন এই তীর্থভূমিকেই ধর্মের নামে খন্ডবিখন্ড করে দেওয়া হয়েছিল , চাষ করা হয়েছিল ধর্মের বিষবৃক্ষ। রবীঠাকুর , যিনি তাঁর স্বদেশকে গড়ে তুলতে চেয়েছিলেন শান্তিনিকেতনে, আজ তাঁরই কথা মনে পড়ছে বারবার। রবীন্দ্রনাথের মধ্যে বাস করত একটা গোটা ভারত বর্ষ, আর আমরা সেই ভারতবর্ষের উত্তরসূরি।

সম্পাদকীয়
বইমেলা হচ্ছে বাঙালির উৎসবের শেষতম সংযোজন।কত কবিতা কত গল্প কত উপন্যাস পরিপূর্ণতা পেল পাচ্ছে পাবে।আমাদের লেখক শিল্পীদের কত উচ্ছ্বাস কত অপূর্ণতা কাভারে ঢেকে এলো।জেলা বইমেলাগুলো শেষ হওয়ার পরেই শুরুয়াত হয়ে যায় কলকাতা বইমেলার।আন্তর্জাতিক বইমেলাও বটে।লেখক কবি শিল্পী সাহিত্যিক পাঠক এমনকি দেশবিদেশের মানুষরাও শুধু প্রিয়তম শিল্পীকে একবার ছুঁয়ে দেখার জন্যও ঢুঁ মারেন বইমেলায়।তীর্থক্ষেত্র ঘুরে আসার তাগিদ রাজ্যের দেশের মানুষেরা বাঙালির ঘরের টানে বইমেলার টানে ফিরে আসা।

সম্পাদকীয়
মড়ক লেগেছে নাকি খরা ! বাঙালি মনন বাঙালির ভাষা, বিস্মৃত তার ঐতিহ্য ও অস্তিত্ব । সংখ্যা দিয়ে বিচার করলে এই ধারণা ভীষণ রকম ভুল বলে প্রমাণিত হবে। বছরে বছরে যেভাবে গজিয়ে উঠছে অগণন লিটিল ম্যাগাজিন , সামাজিক মাধ্যমে অবিরত বয়ে যাচ্ছে সাহিত্যের বহতা ধারা ।