৮ মে, ২০২৫
সাদা ঘোড়া
সাদা ঘোড়া

সাদা ঘোড়া

 

এ মুহুর্তে শুক্রবারের শোভা

ক্রমশ আয়ু ঘেঁসে , অমনোযোগী

একটা সহজ কথা কী করে বুঝে যাও ?

ফুসকুড়ি রঙের ডালিমে পা দিয়ে

রাত্রির পরিসীমা গুণে!

ভাঁজে ভাঁজে বৈশাখ চিঠি

ঝুলে যাওয়া অতসী বেলা সারাদিন

মেঘ বিলি করে । কী সুখী!

কেটে ফেলার বিনিময়ে , হাতের

ভাত একগ্রাস পেরিয়ে বইছে

ধরেই নিয়েছি উত্তীর্ণ ।

উপচে যাওয়া নীল সাদা ঘোড়া

যারা ব্যতিক্রমী।

 

কমলালেবুর মিথুন

 

তখনও একটা চোখ থাকবে খোলা

যেন কাঁচা , উদার । একই

মাটিতে দাঁড়িয়ে মিথ্যে হয় কমলা লেবুর মিথুন

সত্যি, এক ডুবে তামাম বেজে ওঠা ধ্বনি

মৌলিক অথবা যৌগিক। এভাবে

নদীর ঠাঁই মাঠেই ভাঙবে।

শুধু জমতে দিও আলগা হাঁটছিলো যারা

জল শব্দে।

তাদের ভেতর আমিও ছিলাম

ময়ুর ফ্রেমে বন্দি

দাগানো হাইফেনে খুব

এখনও কোনও মন্তব্য নেই

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না।