
প্রেম তবু প্রেম নয়। আড়ালের কাব্য নিয়ে
নিজেই লিখেছি কতগুলো মেঘদূত
বসন্তদূতের কাছে।
কিছুই তো অজানা নয়
অস্তিত্ব নিয়ে উচ্ছনে যাবার বেলায়
মেলাতে পারিনি জল আর হাওয়াদের।
সবকিছু ভেঙেচুরে যাবার পর
ভেবেছিলাম গুছিয়ে উঠতে পারবো।
আজও একটি অজানা ফোনকল
কেমন প্রত্যাশা নিয়ে আসে!
কিছুই তো গোছানো হয়নি এখনো
এই হৃদয় না এই সমাজ সংসার
কেবল থইথই শূন্যতা আর ভরাডুবি!
প্রেমের নামে কোনো কারচুপি চলে না জানি;
তুমিই তো শেখালে এই নরককুণ্ডে বেঁচে থাকার
অন্যরকম নিবিড় পাগলামি।
সংশ্লিষ্ট পোস্ট

ওয়াহিদার হোসেনের দুটি কবিতা
আগুন জ্বালানোর মতো বিস্ময় নিয়ে তোমাকে দেখি তারপর দৃশ্যান্তরে ক্রমে হাত পা

জন্ম দাগ
তোমাকে ভীষণ হিংসে হয় হ্যাঁ হ্যাঁ তোমাকেই তুমি অবাক হবে ভাববে গোত্র পরিচয়হীন একটা রাস্তার শিশুকে আবার হিংসে

শৌভিক দত্তের তিনটি কবিতা
যখন বাকস্মৃতি নেই প্রতিমা আলোয় তোমার উজ্জ্বলতা পাঠাগার হয়ে ভেসে আছে সালোক সংশ্লেষের শেষে বন্ধু দাঁড়িয়েছে কোথাও চিরহরিৎ পাঠশালায় ফুটফুটে শিশুরা এসেছে, আর ক্ষমাকষ্টে তুমি
এখনও কোনও মন্তব্য নেই
আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না।