৮ মে, ২০২৫
রুবেল মণ্ডলের দুটি কবিতা
রুবেল মণ্ডলের দুটি কবিতা

স্বাধীনতা

একটা ছোট্ট মেয়ে আমার হাতদুটো চেয়েছিল,

তারপর চোখ...

 

সে চেয়েছিল—

রক্তাক্ত অবস্থায় আমি যেন সেগুলো তুলে দিই তার হাতে।

 

আমি তার ইচ্ছে পূরণ করেছি।

এখন সে আমার তরফ থেকে স্বাধীন।

____________________

 

 

শেষ বিকেলের গহনা

 

তুমি ভাববে জল—

ডুব দেবার কথাও ভাবতে পারো।

 

যেই ডুব দেবে

 

টের পাবে—

প্রিয়জনের দেওয়া গহনা আর এই জলের মধ্যে

 

  পার্থক্য নেই কোনও।

 

এখনও কোনও মন্তব্য নেই

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না।