২০ ফেব্রুয়ারি, ২০২৬
দূরে যেতে পারিনি
দূরে যেতে পারিনি

 

দূরে যেতে পারিনি, তাই

এই মানুষ আমি, কতো

সহজে নীরবতা হেসে

উড়িয়েছি একাই, বুঝে

ওঠার বেশ আগে। আর

এভাবে দিন-রাত শুধু

আড্ডাতে কাটলো, যেনো

কোনো মৃত্যু কাছে এসে 

নিয়ে যাবে এবার, এই

ভাবতেই পাতারা তাই

ঝরে পড়লো খুব, আর

জীবন ঝুলে গেলো হ্যাঙারে।

এখনও কোনও মন্তব্য নেই

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না।